ঢাকা ১ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সতর্কীকরণ সাইনবোর্ড উপেক্ষা করে সড়ক বিভাগের জমি দখল কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০

বাংলাদেশ ফেন্ড্রশিপ ফাউন্ডেশনের  বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম

অনলাইন সংস্করণ
১১ অক্টোবর ২০২০, ৪:২৭ অপরাহ্ণ ৩৭ বার পঠিত
বাংলাদেশ ফেন্ড্রশিপ ফাউন্ডেশনের  বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম
মোঃ ইব্রাহিম খলিল, দাউদকান্দিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে রবিবার দিনব্যাপী বাংলাদেশ ফেন্ড্রশিপ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহিনূর আলম সুমন। প্রধান আলোচক ফাউন্ডেশনের উপদেষ্টা, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত কৃষি পরিবেশ সমাজ উন্নয়ন সংগঠক অধ্যাপক মতিন সৈকত বলেন "চোখ আল্লাহর দেয়া সেরা নেয়ামত। চোখের যত্নের পাশাপাশি তার মূল্য বুঝতে হবে এবং দৃষ্টিভঙ্গীর মূল্যায়ন করতে হবে।"
বিশেষ অতিথি জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের  প্রতিষ্ঠাতা লেখক খন্দকার আল মামুন,  বিকোর মেডিকেল অফিসার ডাঃ মোঃ আশিকুর রহমান। প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার দে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ আবদুর রহমান। সঞ্চালনা ছিলেন  ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম মিজান। ২৫০ জন বিভিন্ন বসয়ের চক্ষু রোগীর  চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়।
ছানি অপারেশনের জন্য বাছাইয়ে মনোনীত হন ত্রিশ জন। সহযোগিতা ছিলেন  ফ্রেড হোলস ফাউন্ডেশন।
পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও চক্ষু হাসপাতাল কুমিল্লা।

আরও পড়ুন