ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা

বাংলাদেশ ছাত্রলীগ মুরাদনগর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষনা

অনলাইন সংস্করণ
২৯ জানুয়ারি ২০২১, ৫:৫৫ পূর্বাহ্ণ ৫৭ বার পঠিত
বাংলাদেশ ছাত্রলীগ মুরাদনগর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষনা
সাজ্জাদ হোসেন শিমুলঃ
বুধবার (২৮ জানুয়ারি) রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু কাউছার অনিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী মোঃ বোরহান উদ্দিন ভূইয়া স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্যাডে মোঃ শফিকুল ইসলাম তুহিনকে সভাপতি ও মোঃ হাফিজ খাঁনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি পলাশ চন্দ্র দেবনাথ, মেজবাহ উদ্দিন, এইচ এম ইয়াছিন আহমেদ রবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, কামরুল হাসান, শাহরিয়ার হাসান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর মোহাম্মদ হোসেন, মোস্তাফিজুর রহমান, রেজাউল করিম স্বপন। আগামী ২১ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণার কথাও বলা হয়েছে। উল্লেখ্য গত ৯ জানুয়ারী স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর উপস্থিতিতে ১৭ বছর পর মুরাদনগর উপজেলা ছাত্রলীগের বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন