ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে স্কুল শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ

অনলাইন সংস্করণ
১৮ নভেম্বর ২০২০, ১২:২৬ অপরাহ্ণ ৬৬ বার পঠিত
প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে স্কুল শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ
ডেস্ক রিপোর্টঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে মশিউর রহমান (২৭) নামের এক বখাটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সকাল ৭টায় বাসা থেকে আধা কিলোমিটার দূরে প্রাইভেট পড়তে গিয়েছিল ওই ছাত্রী। বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে বাঁশঝাড়ে নিয়ে তাকে ধর্ষণ করেন মশিউর রহমান (২৭)। এ সময় এই ছাত্রীর কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত মশিউর রহমান পালিয়ে যান। এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মেয়েটির বাবা কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ওই শিক্ষার্থীকে লালমনিরহাট সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন