ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

প্রয়াত আ'লীগ নেতার পরিবারকে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ৫ লাখ টাকা অনুদান

অনলাইন সংস্করণ
১৪ মে ২০২৩, ১২:৪৮ অপরাহ্ণ • ৫৫ বার পঠিত
প্রয়াত আ'লীগ নেতার পরিবারকে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ৫ লাখ টাকা অনুদান
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত আবুল কালাম আজাদের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। শনিবার উপজেলার গকুলনগড় গ্রামের বাড়িতে প্রয়াত আবুল কালাম আজাদের স্ত্রীর হাতে এ অনুদানের নগদ অর্থ তুলে দেন কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এ সময় শিল্পপতি আবুল আয়েছ খান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাইল, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মমতাজ বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢাকার একটি হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত ৫ মে দিবাগত রাতে তিনি মারা যান।

আরও পড়ুন