ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকি দিলেন জামায়াত নেতা

অনলাইন সংস্করণ
১৫ জুলাই ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ ৫৪ বার পঠিত
প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকি দিলেন জামায়াত নেতা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: মুরাদনগরে উপজেলা প্রকৌশলীকে লাথি মেরে অফিস থেকে বের করে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে এক জামায়েত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মাহবুব আলম মুন্সী মুরাদনগর উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি। মঙ্গলবার বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদের প্রকৌশলীর অফিস কক্ষের ভিতরে এ ঘটনা ঘটে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ তার অফিসের চেয়ারে বসে আছে। তার অফিসের টেবিলের অপরপ্রান্ত থেকে মুরাদনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী দাঁড়িয়ে থেকে উপজেলা প্রকৌশলীকে বলছেন লাথি মেরে তোকে বের করে দেব। যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগের বিষয়ে মুরাদনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সির সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাসকাইট থেকে প্রান্তি বাজার পর্যন্ত সড়কটির খুবই বেহাল অবস্থা। সেই রাস্তাটির সংস্কারের একটি আবেদন নিয়ে আমি সহ স্থানীয় কয়েকজন মুরাদনগর উপজেলা প্রকৌশলীর কাছে যাই। তখন তিনি আবেদনটি দেখে গরিমওসে শুরু করেন। তিনি বলেন এটি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব। রাস্তাটির সংস্কার খুবই জরুরী এই বিষয়টি উনাকে বুঝাতে গেলে। ওনি আমার সাথে রেগে যান। তিনি বলেন, যদি রাস্তা ভেঙ্গে পানি জমে থাকে তাহলে আপনারা গিয়ে বালতি দিয়ে সে পানি পরিষ্কার করেন। উনি উত্তেজিত হয়ে গেলে, তখন আমিও উত্তেজিত হয়ে যাই। পরে আমাদের মুরুব্বীরা এসে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে বসে ঘটনাটির সুরাহা করে নেয়। শর্ত অনুযায়ী আমার কাছে কিছু ভিডিও ছিল, তা আমি ডিলিট করে দেই। আসলে ওই ঘটনার সময় আমাদের প্রায় ১০ মিনিট তর্ক বিতর্ক হয়েছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে মাত্র ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এ বিষয়ে মুরাদনগর উপজেলা জামায়াতের আমীর আ ন ম ইলইয়াস জানান, যে ঘটনাটি হয়েছে সেটি দুঃখজনক। এক পক্ষ থেকে তো আসলে কোন ঘটনা তৈরি হয় না। যাইহোক বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে বসে উপজেলা প্রকৌশলীর সাথে সুরাহা করেছি। এই ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করেছি। এ ধরনের ঘটনা, না হওয়াটাই ভালো। তবে এ বিষয়ে কথা বলতে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণর সাথে মুঠোফোনে বারবার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবদুর রহমান জানান, রাস্তা সংস্কারের আবেদনটি নিয়ে প্রথমে আমার কাছে এসেছিল। আমি তখন তাদেরকে উপজেলা প্রকৌশলীর কাছে পাঠিয়েছি। ওখানে গিয়ে তারা আসলে কি করেছে আমি তা জানি না। পরে আমি তাদের নেতৃত্ব স্থানীয় লোকদেরকে ডেকেছিলাম। পরে তারা উপস্থিত হয়ে এ বিষয়টির ওপর দুঃখ প্রকাশ করেছে। ক্ষমতার অপব্যবহার করে চাইলেই কি কেউ কোন কর্মকর্তাকে হুমকি দিতে পারে? এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, সাধারণ হোক কিংবা অসাধারন ব্যক্তি কেহই চাইলেই কোন কর্মকর্তার অফিসে ঢুকে এ ধরনের আচরণ করতে পারেনা।

আরও পড়ুন