ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

নাঙ্গলকোটে প্রতিবাদ মিছিলে হামলা, আহত ১০

অনলাইন সংস্করণ
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১:৩৬ অপরাহ্ণ ৪৬ বার পঠিত
নাঙ্গলকোটে প্রতিবাদ মিছিলে হামলা, আহত ১০
  • নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্নস্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদল। গতকাল বৃহস্পতিবার বিকেলে নাঙ্গলকোট বাজারে এই প্রতিবাদ মিছিল করা হয়। ওই মিছিলে আকস্মিক হামলা চালায় গুলি ও ককটেল নিক্ষেপ করে বিএনপির বিদ্রোহী গ্রুপের নেতা সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়ার সমর্থিত ক্যাডাররা। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সভাপতি নুরুল আমিন জসিম বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে হঠাৎই হামলা চালায় আবদুল গফুর ভূঁইয়ার সন্ত্রাসীরা। এসময় তাদের নিক্ষেপিত ককটেল, গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে ১০ নেতাকর্মীকে আহত করার দাবি করেন এ নেতা। তিনি আরো বলেন বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া ও নেতাকর্মীদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুকে হত্যায় রুপান্তর করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে নাঙ্গলকোট বাজারে বিক্ষোভ মিছিল করি। বিক্ষোভ মিছিলটি ব্যাংক চত্ত্বরে আসলে চর্তুদিক থেকে ককটেল, ইটপাটকেল নিক্ষেপ, আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল ও যুবদল নেতা তাজুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা হামলা করে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আমার ছেলে ওমর সাদী ও উপজেলার বাইয়ারা গ্রামের ছাত্রদল নেতা নোমান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যান্যরা হলেন, পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান, ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আকরাম, ফারাবি, অন্যদের নাম এখনো জানতে পারিনি। আহতরা নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আবদুল গফুর ভূঁইয়ার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করতে বিএনপি ও প্রশাসনের কাছে তাদের গ্রেফতারের দাবি জানায়। হামলা চলাকালে নাঙ্গলকোট বাজারে থাকা সাধারণ মানুষ ভিত সন্ত্রস্ত হয়ে দিকবিদিক ছুটাছুটি শুরু করে, ব্যবসায়ীরা তাদের দোকান পাট বন্ধ করে দেয়। তবে ব্যবসায়ীরা বিএনপিসহ রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি জানান। এ ব্যাপারে অভিযুক্ত সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল বলেন আমার এখন প্রোগ্রাম আছে, পরে কথা বলবো। সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার মুঠোফোনে একাধিক বার ফোন দিয়ে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) এ.কে ফজলুল হক বলেন, খবর শুনে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

আরও পড়ুন