ঢাকা ১ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সতর্কীকরণ সাইনবোর্ড উপেক্ষা করে সড়ক বিভাগের জমি দখল কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০

নবীনগরে টিভিএস ডুরামেক্স প্লাস ও ডিলাক্স প্লাস সিএনজি’র উদ্বোধন

অনলাইন সংস্করণ
২৮ মার্চ ২০২১, ১২:০৬ অপরাহ্ণ ৩৫ বার পঠিত
নবীনগরে টিভিএস ডুরামেক্স প্লাস ও ডিলাক্স প্লাস সিএনজি’র উদ্বোধন
স্টাফ রিপোর্টার :

"দ্বিগুন লাইফ-দ্বিগুন মুনাফা" এই স্লোগানকে সামনে রেখে ইফাদ মটরস ও আরিফা মটরসের উদ্যোগে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে টিভিএস ডুরামেক্স প্লাস ও ডিলাক্স প্লাস সিএনজি'র উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজারে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে অত্যাধনিক মডেলের এই দুটি সিএনজি'র শুভ উদ্ভোধন করা হয়। মেসার্স আরিফা মটরস এর সত্ত্বাধিকারী মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইফাদ মটরস এর এজিএম মোঃ হাফিজুল আনসারী। সাইফুদ্দিন সাকিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইফাদ মটরস এর ডিভিশনাল প্রধান মোঃ লিটন হোসেন, ইফাদ মটরস এর হেড অব ইউনিট মোঃ সাজ্জাদ হোসেন, ইফাদ মটরস এর ইঞ্জিনিয়ার পাভেল সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন, মেসার্স বিসমিল্লাহ টিভিএস সিএনজি'র সত্বাধিকারী আব্দুল মান্নান, মেসার্স মদিনা মটরস এর সত্বাধিকারী মোঃ শাহদাত হোসেন, টিভিএস সিএনজি'র স্টাফ মোঃ কেফায়েত উল্লাহ, মেহেদী হাসান, রনি সরকার, সুমন ঢালীসহ বিভিন্ন সিএনজির মালিক, ড্রাইভার ও টেকনেশিয়ানরা। প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর আনসারী বলেন, উদ্বোধন হওয়া টিভিএস ২২৫সিসি কিং ডুরামেক্স প্লাস সিএনজিতে থাকা ওয়াটার কুলিং প্রযুক্তি ও ৩৩ লিটারের বড় সাইজের সিলিন্ডার বাংলাদেশেই সর্বপ্রথম যা ইফাদ মটরস ও টিভিএস এর সৌজন্যে ১৮ মাসের ওয়ারেন্টিতে সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। স্বাধীনতার মাস উপলক্ষে একটি সিএনজি নগদে ক্রয় করলেই পাচ্ছেন একটি ফ্রিজ উপহার। যা ইতোমধ্যে সারা দেশের ন্যায় ব্রাহ্মনবাড়িয়াতেও বুকিং শুরু করেছে।

আরও পড়ুন