ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

নবীনগরে করোনা আক্রান্ত ছাড়ালো সাড়ে তিনশো, মাস্ক না পড়ায় জরিমানা করলেন ইউএনও

অনলাইন সংস্করণ
১৪ আগস্ট ২০২০, ৪:১০ অপরাহ্ণ ৬৪ বার পঠিত
নবীনগরে করোনা আক্রান্ত ছাড়ালো সাড়ে তিনশো, মাস্ক না পড়ায় জরিমানা করলেন ইউএনও
কাউছার আলমঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নতুন করে ৪ জনের শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। শুক্রবার পর্যন্ত প্রাপ্ত রিপোর্টে নতুন ৪ জন সহ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৫৩ জন এ পৌছাঁলো। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৯৫ জন, মৃত্যুবরণ করেছেন ১০ জন। জেলার মধ্যে আক্রান্তের দিক থেকে নবীনগর উপজেলা ২য় স্থানে রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশরাত ফারখান্দা জেবিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সবাইকে মাস্ক পড়ে, সামাজিক দুরত্ব বজায় রেখে বাহিরে চলাচল করার আহব্বান জানিয়েছেন। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায় নতুন করোনা সনাক্তরা হলেন নবীনগরের পূর্বপাড়ার ১জন, আলমনগরের ১জন, শাহবাজপুরের ১জন, ইব্রাহিমপুরের ১জন। এদিকে করোনা সংক্রমণ থেকে বাচঁতে ও সাধারন জনগনের মধ্যে সচেতনতা বাড়াতে সরকারের নির্দেশনা অমান্য করে মাস্ক ছাড়া অযথা রাস্তায় চলাচলের জন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৃথক ২টি মামলায় ২২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। এসময় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান- দয়া করে মাস্ক ছাড়া কেউ ঘর হতে বের হবেন না। আপনারা নিজে সতর্ক থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহব্বান জানান তিনি।

আরও পড়ুন