ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

নবীনগরে ইচ্ছাপূরণ শিশু শিক্ষালয়ে বই বিতরণ

অনলাইন সংস্করণ
২২ জানুয়ারি ২০২১, ৬:০০ অপরাহ্ণ • ১০১ বার পঠিত
নবীনগরে ইচ্ছাপূরণ শিশু শিক্ষালয়ে বই বিতরণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম গ্রামে ইচ্ছাপূরণ শিশু শিক্ষালয়ে’র ২০২১ সালে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে বই খাতা কলম সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এলাকার পিছিয়ে পড়া জনপদ গুচ্ছগ্রামের শিশুরা যেন শিক্ষা থেকে ছিটকে না পড়ে সেই লক্ষ্য নিয়ে ২০১৬ সালে ইচ্ছাপূরণ শিশু শিক্ষালয় প্রতিষ্ঠা করেন সৌদি আরব উপজেলার আহাম্মদপুর গ্রামের প্রবাসী মোহাম্মদশফিকুল ইসলাম। করোনা মহামারীর কারনে প্রায় এক বছর যাবত দেশের সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করোনা মহামারীর কারনে যেন গুচ্ছগ্রামের শিশুরা শিক্ষায় পিছিয়ে না পড়ে তারই ধারাবাহীকতায় শুক্রবার বিকেলে উপজেলার গুচ্ছগ্রাম গ্রামে ইচ্ছাপূরণ শিশু শিক্ষালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে সকল শিক্ষার্থী’র মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করেন। বই বিতরনি অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ওয়াহেদুজ্জামান দিপু। উপস্থিত ছিলেন কুমিল্লা আঞ্চলিক জেলা শাখা সার্ক মানবধিকার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ জুয়েল মাহমুদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা আঞ্চলিক শাখা’র,উপদেষ্টা মোঃ মনির হোসেন,বাঙ্গরা বাজার থানা শাখা ছাএলীগের সভাপতি পদপ্রার্থী আজহারুল ইসলাম বৃহত্তর কুমিল্লা ব্লাডব্যাংক বাংগরা বাজার থানা শাখার প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াছিন আহম্মেদ জয় ভাই,ছাত্রনেতা মুজাম্মেল হক রাজু,মঞ্জুরুল আলম সরকার সর্ব,নবীনগর পৌর ছাএলীগের সভাপতি পদপ্রার্থী সাইদুল ইসলাম সামির,আহম্মদপুর এ, এইচ, এস উচ্চ বিদ্যালয়ের সন্মানিত শিক্ষক নাঈম মাহম্মুদ,বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান মানবিক প্রতিষ্ঠান ইচ্ছা পূরণ শিশু শিক্ষালয়ে’র প্রধান পরিচালক শাহিন আলম (বাবু),মোহাম্মদ ইকরাম আলী, মোহাম্মদ সোহেল মিয়া সহ বিভিন্ন সেচ্ছসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইচ্ছা পূরণ শিশু শিক্ষালয়ে’র সদস্যরা বলেন আগামী দিনে এই গুচ্ছগ্রামের শিশুদের কল্যানে আরোও ব্যাতিক্রমী অনেক উদ্যোগ বাস্তবায়ন করেছি আমরা। এখন প্রয়োজন সমাজের বড় মনের অধিকারী বিত্তশালীদের। তাদের অসাধারণ মনমানষিকতায় এই সুবিধাবঞ্চিত শিশুরা পাবে তাদের প্রকৃত অধিকার।

আরও পড়ুন