ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নববধূ স্ত্রীর চুল কেটে দিলেন মাদ্রাসা শিক্ষক

অনলাইন সংস্করণ
২৪ ডিসেম্বর ২০২০, ৫:৪৮ পূর্বাহ্ণ ৫৪ বার পঠিত
নববধূ স্ত্রীর চুল কেটে দিলেন মাদ্রাসা শিক্ষক
ভোলা জেলা প্রতিনিধিঃ
কামিল পরীক্ষার্থী নববধূ স্ত্রীকে চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে নির্যাতনের এক পর্যায়ে ভুক্তভোগী নারী স্বামীর বাসা থেকে পালিয়ে দৌলতখান উপজেলায় নিজ বাড়িতে চলে আসেন। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক সাইফুল ইসলামের শাস্তিদাবি করেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। ইউপি সদস্য আব্দুল অদুদ ও মেয়ের চাচা মোঃ খয়ের জানান, গেল ১৪ এপ্রিল বোরহানউদ্দিন দারুস সুন্নাত মডেল মাদ্রাসার শিক্ষক সাইফুলের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু সাইফুলের সাথে অন্য নারীর পরকিয়া থাকায় বিয়ের পর থেকেই নির্যাতন করে আসছে। দুই দিন আগে মাথার চুল কেটে তা আগুনে পুড়িয়ে দেয়। এমনকি নির্যাতনের কথা গোপন রাখার জন্য চাপ দেয়। বুক্তভোগী তরুণী জানান, তাকে বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতন করা হতো। এক পর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় তিনি পালিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। এদিকে, অভিযুক্ত সাইফুল ইসলামের পিতা তৈয়বুর রহমান জানান, তার ছেলে স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতো। তবে, ছেলের এমন কর্মকাণ্ডের বিচার হওয়া প্রয়োজন হওয়া উচিত বলেও জানান সাইফুল ইসলামের বাবা তৈয়বুর রহমান। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, নির্যাতনের শিকার ওই গৃহবধূ থানায় গিয়েছেন। তবে এখনো কোন মামলা হয়নি।

আরও পড়ুন