ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মা-মেয়েকে হত্যা : পুলিশ সুপার

অনলাইন সংস্করণ
৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ণ ৭১ বার পঠিত
ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মা-মেয়েকে হত্যা : পুলিশ সুপার
ডেস্ক রিপোর্ট: কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় একটি বাসায় সুমাইয়া আফরিন নামে এক তরুণীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মা তাহমিনা বেগম ফাতেমা ও সুমাইয়াক বালিশ চাপায় হত্যা করে কথিত কবিরাজ মো. মোবারক হোসেন (২৯)। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে মোবারককে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার মোবারক কুমিল্লা দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। ঘটনাস্থলের পাশের একটি মাদরাসায় কর্মরত ছিলেন মোবারক। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন। পুলিশ সুপার জানান, গ্রেপ্তার কবিরাজ মোবারক হোসেনের সাথে নিহত তাহমিনা বেগম ও তার মেয়ে সুমাইয়া আফরিনের জ্বীনে আছর সংক্রান্ত চিকিৎসার কারণে দীর্ঘদিনের একটি সম্পর্ক গড়ে ওঠে। মোবারক হোসেন মা মেয়ের বিশ্বস্ততা অর্জন করায় প্রায় সময়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। গত সোমবার ঘটনার দিন দুপুর ১২টা থেকে বিকেলের মধ্যে মোবারক হোসেন ওই বাসায় প্রবেশ করেন। পরে চিকিৎসার নামে সুমাইয়া আফরিনকে ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনাটি মা তাহমিনা বেগম দেখে ফেললে প্রথমে তাহমিনা বেগমকে পরে সুমাইয়াকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহত তাহমিনার বড় ছেলে বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে কবিরাজ মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ওই ঘর থেকে নিয়ে আসা মোবাইল ল্যাপটপ চার্জার উদ্ধার করে। পুলিশ জানায়, এই ঘটনার সাথে আর কারো সম্পর্ক আছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন