ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

ধর্মমন্ত্রীর পক্ষে মুরাদনগরে দুই ইউএনওকে সংবর্ধনা

অনলাইন সংস্করণ
২৫ মার্চ ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ • ১১৭ বার পঠিত
ধর্মমন্ত্রীর পক্ষে মুরাদনগরে দুই ইউএনওকে সংবর্ধনা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি  কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর পক্ষ থেকে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান-কে বিদায়ী সংবর্ধনা এবং নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বী-কে বরণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথির পক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মোঃ আবদুর রহমান, নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বী, সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মজিব, যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুবদল নেতা মাসুম মুন্সী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা , জেলা ছাত্রদলের সাবেক নেতা ওমর ফারুক সোহাগ, আলমগীর হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান প্রমুখ। এসময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিদায়ী ইউএনও মোঃ আবদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, দায়িত্ব পালনকালে মুরাদনগর উপজেলার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন। তিনি বলেন, “সবার সহযোগিতায় উপজেলার উন্নয়নে কাজ করতে পেরেছি। দায়িত্ব পালনের সময় কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।” অপরদিকে নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বী বলেন, পূর্বসূরির মতোই সবার সহযোগিতা নিয়ে তিনি মুরাদনগরের উন্নয়নে কাজ করতে চান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মুরাদনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।”

আরও পড়ুন