ঢাকা ১৭ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ

দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা, চারজন রিমান্ডে

অনলাইন সংস্করণ
২৩ সেপ্টেম্বর ২০২০, ৭:০৬ পূর্বাহ্ণ ৪৮ বার পঠিত
দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা, চারজন রিমান্ডে
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে দোকান কর্মচারী রমজান ওরফে রাসেলকে (১৯) সোমবার পিটিয়ে হত্যার অভিযোগে কোতোয়ালি পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তারা হল- আরমান হোসেন, মো. ইউনুস, মো. জাহাঙ্গীর ও জসিম আহমেদ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামি জসিম আহমেদকে ১ দিনের এবং বাকীদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে এ ঘটনায় নিহতের বাবা আফাজ উদ্দিন ৬ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি আরফাত হোসেন ও মো. হাসান পলাতক রয়েছে। মামলার অভিযোগে বলা হয়, সোমবার বিকালে নগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দিন বাজার এলাকায় দোকান থেকে দুধ চুরির অপবাদে পরিকল্পিতভাবে পিটিয়ে রমজান ওরফে রাসেলকে হত্যা করা হয়। আসামিরা রাসেলকে এসএস টাওয়ার আল্লাহর দান মার্কেটের ৩য় তলার ৯ নম্বর কক্ষে আরাফাত স্টোরের গোডাউনে আটকে রাখে। সেখানে রাসেলকে জানালার গ্রিলের সঙ্গে প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এরপর লোহার রড, বাঁশ, কাঠের লাঠি দিয়ে রাসেলকে আঘাত করা হয়। এতে রাসেল গুরুতর আহত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন