ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

দেবীদ্বারে কাফনের কাপড় জড়িয়ে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

অনলাইন সংস্করণ
১৬ জুলাই ২০২৩, ৬:৪৫ পূর্বাহ্ণ • ৯৮ বার পঠিত
দেবীদ্বারে কাফনের কাপড় জড়িয়ে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
  • ফয়সাল, কুমিল্লা:
নির্বাচনী কাজে পক্ষাপাতিত্বের অভিযোগ এনে কুমিল্লার দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণধরকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। শনিবার উপজেলার সদরে তার নির্বাচনী কার্যালয়ে শরীরে কাফনের কাপড় জড়িয়ে সংবাদ সম্মেলনে আবুল কাশেম চেয়ারম্যান বলেন, শুক্রবার রাতে আমার কর্মীদের নিয়ে বারেরা এলাকায় প্রচারণায় যাই। নৌকার কর্মীরা আমার প্রচারণায় বাধা দেয়। পুলিশকে জানানোর পরও তারা ঘটনাস্থলে যায়নি। পুলিশ আমার কর্মী ও সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে। এর আগে একযোগে দেবীদ্বারে এমপিসহ নৌকার প্রার্থী এবং ওসির বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন ৫ মেয়র প্রার্থী।তাঁদের বিরুদ্ধে হুমকি, হয়রানি এবং নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করছেন তাঁরা। গত বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর লিখিত অভিযোগ দেন পাঁচ মেয়র প্রার্থী। অভিযোগকারী মেয়র প্রার্থীরা হলেন এম এ কাইয়ুম ভূঁইয়া (ক্যারম বোর্ড), মো. আবুল কাশেম (নারকেলগাছ), শাহজাহান মোল্লা (ইস্ত্রি), এ বি এম আতিকুর রহমান বাসার (মোবাইল ফোন) ও শরিফুল ইসলাম সুমন (চামচ)। কিন্তু এসব অভিযোগের পরও কোন প্রতিকার হচ্ছেনা বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। অপরদিকে পৌরসভার ২নং ওয়ার্ডের ভিংলাবাড়ী এলাকায় ক্যারামবোর্ড প্রতীকের প্রার্থী এমএ কাইয়ুম ভূঁইয়া একই দিনের একই সময়ে আরেক সংবাদ করে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, থানার ওসি ও সহকারী রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনী কাজে বাধা দেওয়ার অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দেবীদ্বার থানা-পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তারা রাতের আঁধারে অভিযানের নামে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। তাদের এমন ভূমিকা অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে। শনিবার বিকেলে এ বিষয়ে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মঞ্জুর আলম বলেন, স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন