ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

দেবিদ্বারে ১৭৮ বোতল বিদেশী মদ ও বিয়ার উদ্ধার

অনলাইন সংস্করণ
২২ জুলাই ২০২৫, ৮:১৬ পূর্বাহ্ণ ৬২ বার পঠিত
দেবিদ্বারে ১৭৮ বোতল বিদেশী মদ ও বিয়ার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার: দেবিদ্বার উপজেলায় বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ১৭৮ বোতল বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পুরান বাজার কুশাগাজী বাড়ির সামনের গোমতী নদী থেকে মাদকগুলো উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজনের সহায়তায় সন্দেহজনকভাবে নদীর পাড়ে কিছু বস্তা পড়ে থাকতে দেখে বিষয়টি থানায় জানানো হয়। পরে দেবিদ্বার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে ৫০ বোতল বিদেশী মদ এবং ১২৮ ক্যান বিয়ার উদ্ধার করে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামশুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “স্থানীয়দের সহযোগিতায় আমরা এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আপাতত অজ্ঞাত আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মাদক কারবারীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।” তিনি আরও জানান, এটি একটি পরিকল্পিত চক্রের কাজ হতে পারে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো পুলিশ হেফাজতে রয়েছে এবং নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

আরও পড়ুন