ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেবিদ্বারে নিখোঁজের ৩৫ দিন পর সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ণ ৭০ বার পঠিত
দেবিদ্বারে নিখোঁজের ৩৫ দিন পর সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের ৩৫ দিন পর করিম ভূঁইয়া (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের ভাই আমির হোসেন জানান, গত ১৩ আগস্ট করিম আখাউড়ার কেল্লা শাহ দরবারে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। ব্যাপক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। এক অজ্ঞাতনামা ব্যক্তির ফোন পেয়ে পুলিশ ও স্বজনরা গিয়ে শ্বশুরবাড়ির পাশের ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় গলিত লাশ উদ্ধার করে। তিনি অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে স্ত্রী তাছলিমা আক্তার, দুই ছেলে তানজিদ ও তৌহিদ এবং দুই শ্যালক পরিকল্পিতভাবে করিমকে হত্যা করে লাশ লুকিয়ে রাখে। দেবীদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, নিহতের স্ত্রী, দুই ছেলে ও দুই শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব ও সম্পত্তি বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন