ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত!

অনলাইন সংস্করণ
১৪ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ • ১৫৫ বার পঠিত
দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত!
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দেবিদ্বারে একটি মাদ্রাসার পুরাতন দেওয়াল ভাঙার কাজ করতে গিয়ে দেওয়াল চাপায় মো. সিফাত নামে ৭ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে| সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পৌর ছোটআলমপুর ব্রয়লার সংলগ্ন কাশিফুল উলিম মাদ্রাসা'য় এই দুর্ঘটনা ঘটে| নিহত সিফাত উপজেলার বড়শালঘর ইউনিয়নের ০৩নং ওয়ার্ড এলাকার মাসুম আহমেদের ছেলে| সে ওই মাদ্রাসারই ছাত্র ছিল বলে জানা গেছে| স্থানীয় সূত্রে জানা যায়, কাশিফুল উলুম মাদ্রাসার ভেতরে একটি পুরাতন দেওয়াল অপসারণের কাজ চলছিল| অভিযোগ উঠেছে, মাদ্রাসা কর্তৃপক্ষ পেশাদার শ্রমিক নিয়োগ না করে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে এই ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছিল| কাজ চলাকালীন দেওয়ালের একটি বড় অংশ আচমকা সিফাতের গায়ের ওপর ধসে পড়ে| এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মাদ্রাসা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে| কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে এমন ভারী ও ঝুঁকিপূর্ণ কাজ করানোর ˆবধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা| এ রিপোর্ট লিখাপর্যন্ত দেবিদ্বার থানা পুলিশ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন এবং লাশ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে|

আরও পড়ুন