ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

দুইদিন ব্যাপী শিক্ষকদের মাল্টিমিডিয়া ও ইন্টারনেট ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

অনলাইন সংস্করণ
৭ জুন ২০২১, ১২:১৩ অপরাহ্ণ • ৪৫ বার পঠিত
দুইদিন ব্যাপী শিক্ষকদের মাল্টিমিডিয়া ও ইন্টারনেট ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা শুরু
সফিকুল ইসলাম (মুরাদনগর):
কুমিল্লার মুরাদনগরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষক কর্মচারীদের দুইদিন ব্যাপী শিক্ষা সংশ্লিষ্ট মাল্টিমিডিয়া ও ইন্টারনেট ভিত্তিক অ্যাপস ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো—অপারেটিভ এজেন্সী (জাইকা) এর সহায়তায় মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট কর্মকর্তা মোঃ সোহেল রানা, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আলহাজ্ব রকিব উদ্দিন আহমেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার, বাঁশকাইট পি জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, টনকি হানিফ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহঃ শিক্ষক ও কর্মচারীবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক শরীফ আব্দুল্লাহ, বাখরনগর উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক ইসমাইল সরকার, হায়দরাবাদ হাজী ই এ বি উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আবু নাছের ও নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক শিপন মিয়া। প্রশিক্ষন কর্মশালাটি আগামী ৮জুন পর্যন্ত চলবে।

আরও পড়ুন