ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে র‍্যাব ১০ এর অভিযানে ১২৭২ বোতল ফেনসিডিলসহ ৬ মাদক কারবারী আটক

অনলাইন সংস্করণ
১৩ আগস্ট ২০২০, ৩:০৬ অপরাহ্ণ ৬২ বার পঠিত
দাউদকান্দিতে র‍্যাব ১০ এর অভিযানে ১২৭২ বোতল ফেনসিডিলসহ ৬ মাদক কারবারী আটক
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ দাউদকান্দিতে র‍্যাব ১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি অভিযান চালিয়ে ১২৭২ বোতল ফেনসিডিলসহ ছয় মাদক কারবারী আটক ও তাদের ব্যবহৃত ৩টি গাড়ি জব্দ করেছে র‍্যাব-১০। আজ বৃহস্পতিবার(১৩আগস্ট) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজার পশ্চিম পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ও উপজেলার গৌরীপুর এলাকায় পৃথক অভিযান চালায় র‍্যাব-১০ এর সদস্যরা। এ সময় ১২৭২ বোতল ফেনসিডিল ও তাদের ব্যবহৃত ৩টি গাড়ি সহ ছয় মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনঃ ১-আবুল কালাম আজাদ(৩৮), পিতা-মৃত আব্দুল মতিন রঘুনাথপুর, চাঁদপুর, ২-আউয়াল হোসেন(৩০) পিতা মৃত আহসান উল্লাহ, সাটিরপাড়া, নরসিংদী ৩-মোঃ খাদেমুল ইসলাম, পিতা বাবুল মিয়া, চর করমুল্যা, নোয়াখালী ও অপর মামলার আসামীরা হলেনঃ ৪-মোঃ লোকমান হোসেন(৩০), পিতা-মোঃ বেলায়েত হোসেন, রুপসা, খুলনা ৫-মোঃ ইমরান হোসেন(২৬), পিতা-ইকবাল হোসেন, চান্দিনা, কুমিল্লা, ৬-মোঃ তৌহিদুল ইসলাম(২৪), পিতা মোঃ নবী হোসেন, মাধবদী, নরসিংদী। জানা যায়, র‍্যাব-১০এর একটি দল আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজার পশ্চিম পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ড-১৪-৫৯০১) তল্লাশী চালিয়ে কেবিনের ভিতর থেকে ২৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ও তিন মাদক কারবারীকে আটক করা হয়েছে। অপরদিকে উপজেলার গৌরীপুর সংলগ্ন গোমতী ব্রিজের দক্ষিণ পাশে ঝরণা ট্রেডার্স সামনে পাকা রাস্তার উপর একটি প্রাইভেটকার ও মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ৯৮২ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারী তিন জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন