ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় মুরাদনগরে জামায়াতের শুকরানা মিছিল

অনলাইন সংস্করণ
২৬ জুন ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ ৫৭ বার পঠিত
দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় মুরাদনগরে জামায়াতের শুকরানা মিছিল
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ দীর্ঘ আইনি লড়াইয়ের পর রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ায় কুমিল্লার মুরাদনগরে শুকরানা মিছিল করেছে জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা। বৃহস্পতিবার বিকাল ৬টায় শুকরানা মিছিলটি উপজেলা গেট থেকে আরম্ভ করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে জামায়াতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও দাঁড়িপাল্লার ছবি নিয়ে আনন্দ উচ্ছ্বাসের সহিত মিছিল করে নেতা কর্মীরা। উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলার আমীর আ ন ম ইলইয়াস, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, উপজেলার সাবেক আমীর মনসুর মিয়া, বাঙ্গরা বাজার থানার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আবুবকর সরকার, মুরাদনগর উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারি মাহবুব মুন্সী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন,  প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আইনি লড়াই-সংগ্রাম শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল হিসেবে ন্যায্য অধিকার ফিরে পেয়েছে। নির্বাচন কমিশনের  এই গেজেট প্রকাশে  জামায়াতের  নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। ২৪ জুন গেজেট প্রকাশের মাধ্যমে সত্যের বিজয় ও ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। এই রায়ের মাধ্যমে আরও একটি জুলুম-নিপীড়নের অবসান হলো বলেও তারা জানান। এ সময় মুরাদনগর সদর ইউনিয়নের জামাতের মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মু. নাজমুস সাকিব তন্ময় সহ উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন