ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

তুচ্ছ ঘটনায় মুরাদনগরে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন সংস্করণ
৩ মে ২০২৩, ১২:২৯ অপরাহ্ণ ৪১ বার পঠিত
তুচ্ছ ঘটনায় মুরাদনগরে যুবককে কুপিয়ে হত্যা
  • নজরুল ইসলাম, মুরাদনগর দক্ষিণ:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আবদুস সাত্তার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) রাত ৭টায় উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুস সাত্তার উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঁঠালিয়াকান্দা গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। আহতরা হলো, উপজেলার কাঁঠালিয়াকান্দা গ্রামের কামাল মিয়ার ছেলে সোহান (১৮) ও একই গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে তানভীর (৩০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুইদিন আগে কদমতলী গ্রামের করিমের একাধিক বিয়েকে কেন্দ্রকরে তার ছেলে ইউনুছের সঙ্গে একই গ্রামের নজরুলের সঙ্গে কথাকাটাকাটি হয়। মঙ্গলবার রাত ৭টার দিকে বিষয়টি নিয়ে পুনরায় উভয়ের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইউনুছের লোকজন আবদুস সাত্তারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনায় জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আরও পড়ুন