ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না লামিনে ইয়ামাল

অনলাইন সংস্করণ
২০ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ • ১৫২ বার পঠিত
তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না লামিনে ইয়ামাল

বিশ্বকাপ তখনও শুরু হয়নি। লামিন ইয়ামাল ঘোষণা দিয়ে বসলেন, যদি স্পেন বিশ্বকাপ জেতে তবে দাড়ি-গোঁফ কাটবেন না। অন্তত তিন সপ্তাহ রেখে দেবেন। আর্জেন্টিনাকে হারিয়ে সোমবার রাতে বিশ্বকাপ জিতেছে স্পেন, এবার কি কথা রাখবেন লামিনে ইয়ামাল?

১৮ বছর বয়সী এই তারকার নিজেই এ প্রতিজ্ঞার কথা জানিয়েছিলেন। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল সেবার প্রতিশ্রুতি দেন, ‘উদ্‌যাপনের অংশ হিসেবে ১০০টি হেডফোনও উপহার দেবো।’

ভিডিওতে লামিন বলেছিলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি বিটস (হেডফোন) উপহার দেব।’ 

সেই কথা হয়ত এখন রাখতে পারেন ইয়ামাল। কারণ দীর্ঘ ১৬ বছরের খরা কাটিয়েছে স্পেন। লা রোজারা জিতে নিয়েছে বিশ্বকাপের আরেকটি শিরোপা। যে জয়ে বড় অবদান আছে এই তরুণ লামিনের।

আরও পড়ুন