ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয়

অনলাইন সংস্করণ
৩০ জুলাই ২০২৬, ২:২১ অপরাহ্ণ ২১৫ বার পঠিত
মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয়

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মনোহরগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

মনোহরগঞ্জ উপজেলার সরসর ইউনিয়নের বড়চাঁদপুর কোম্পানি বাজারে বড়চাঁদপুর যুব সমাজের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে জয় (চ্যাম্পিয়ন) ছিনিয়ে নিয়েছে কেগনা সততা ক্লাব।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, স্থানীয় যুবসমাজকে মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যেই এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি জিকু। উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা ও খেলোয়াড়দের প্রতি শুভকামনা জানান তিনি।

মো. মাসুদ স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির উপদেষ্টাবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্ট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন মো. হারেস, মো. ফাহাদ, মো. হুমায়ুন ও আল আমিন হোসেন শুভ।

উদ্বোধনী খেলা দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শকরা করতালি ও আনন্দ উল্লাসের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন, যা পুরো এলাকাকে এক উৎসবের নগরীতে পরিণত করে। খেলায় দুই দলের খেলোয়াড়রাই দারুণ নৈপুণ্য প্রদর্শন করলেও শেষ পর্যন্ত কেগনা সততা ক্লাব বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান, যুবসমাজকে সুস্থ ও গঠনমূলক ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। আগামী দিনগুলোতেও এলাকায় সামাজিক ও ক্রীড়ামূলক এমন সুস্থ বিনোদনের ধারা অব্যাহত রাখা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন