ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার

অনলাইন সংস্করণ
৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ণ ৭৭ বার পঠিত
তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার
তিতাস (কুমিল্লা) কুমিল্লার তিতাস উপজেলার মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে ৮ ফেব্রুয়ারি রবিবার রাতের প্রথম প্রহরে আনুমানিক ২টা ২০ মিনিটে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশে অস্ত্রের একটি চালান হাতবদলের সময় অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫টি ইস্টানগান, ৪টি থানায় ব্যবহৃত লোডার/কার্তুজ, ৩টি তাজা পিস্তলের অ্যামুনিশন, ৮টি পিস্তলের খালি অ্যামুনিশন এবং ১টি পিস্তলের ফায়ারিং পিন উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের চালানটি মেঘনা নদীপথ হয়ে তিতাস নদীতে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা সৃষ্টি করার উদ্দেশ্যে এসব অস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলেও ধারণা করা হচ্ছে। অভিযানটি তিতাস আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানি দল পরিচালনা করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন