ঢাকা ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু

তিতাসে যুবলীগ নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা

অনলাইন সংস্করণ
২ নভেম্বর ২০২০, ১২:২৪ অপরাহ্ণ ৪৮ বার পঠিত
তিতাসে যুবলীগ নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা
মোঃ আলমগীর সরকারঃ
কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেন ও তার সহোদর কামাল হোসেন, উপজেলা শ্রমীক লাগের সাংগঠকি সম্পাদক মান্নান মুন্সি ও ইউপি সদস্য শাহআলমের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ সোমবার সকাল সাড়ে ১১টায় তিতাস উপজেলার গৌরীপুর হোমনা সড়কের গোমতী ব্রিজের উত্তর পাশে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করে বিক্ষোভ মিছিল করেছে জিয়ারকান্দি ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অত্র ইউনিয়নের বিভিন্ন পেশা-শ্রেণীর লোকজন। এসময় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজমল সরকার,সহ-সভাপতি মো. আবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন, উপজেলা ক্রীড়া সম্পাদক মাজারুল সরকার, জিয়ারকান্দি ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানা,যুবলীগ নেতা ডালিম মুন্সি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমীক লীগের সভাপতি গাজী সোহেল রানা ও সহ-সভাপতি এনামুল হক টিপিুসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন জামাল, কামাল ও মান্নান তারা নির্দোষ তাদেরকে অবিলম্বে মামলা থেকে অব্যাহতি দিয়ে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আইন শৃংঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন। মামলার বাদী মেসার্স কনটেমপোরারী সত্ত্বাধীকারী আমির আজম রেজা বলেন ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের অধীন কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা চত্বরে বন্যা আশ্রয়কেন্দ নির্মাণ কাজ করিতেছি। গত ২৯/১০/২০২০ইং ২য় তলার ছাদ ঢালাই চলাকালীন সময়ে এজাহারে উল্লেখিত আসামীরা মোবাইলে ফোন দিযে আমার সাইট ইঞ্জিনিয়ার মো. রাকিবকে হুমকি দেয় এবং চাঁদা দাবি করিয়া পরের দিন দেখা করতে বলে এবং ওই দিনই রাত আনুমানিক ১১.৪৫ মিনিটে আসামীরা সংঘবদ্ধ হয়ে ইঞ্জিনিয়ার রাকিবসহ শ্রমিকদের মারধর করে। এদিকে মামলার ১নং আসামী আলভী এন্টারপ্রাইজ এন্ড কন্সট্রাকশনের প্রোপাইটর আলম বলেন, আমি কোন প্রকার চাঁদা দাবি করিনি, আমি ওই সাইডে শর্তাবলীর মাধ্যমে বিভিন্ন নির্মাণ সামগ্রী দিয়ে আসছি এবং ওই দিন আমি আমার পাওনা টাকা চাওয়ায় আজ আমাকে আসামী করে চাঁদা বাজির মামলা দিয়েছে। এবং আমার সাথে যাদেরকে আসামী করা হয়েছে তাদের সাথে আমার কোন প্রকার ব্যবসার সম্পর্ক নেই। আমি এর সঠিক তদন্তের দাবি করছি।

আরও পড়ুন