ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

তিতাসে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

অনলাইন সংস্করণ
১১ নভেম্বর ২০২০, ৭:১৮ অপরাহ্ণ • ৮০ বার পঠিত
তিতাসে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
আলমগীর হোসেনঃ
কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ নভেম্বর ২০২০ বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন উপজেলা যুবলীগের অস্থায়ী কর্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে, তিতাস উপজেলা পরিষদ মাঠে পৌছলে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ভিডিও কনফারেন্সে উপস্থিত নেতাকর্মীদের অভিনন্দন জানান এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. সাইফুল আলম মুরাদের নেতৃতে কয়েক হাজার নেতাকর্মী র‌্যালিতে অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মাঠে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন যুবলীগ নেতা কর্মীরা। র‌্যালি শেষে অস্থায়ী কার্যালয়ে এসে কেক কেটে দিবসটি উদযাপন করেন।

আরও পড়ুন