ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

তিতাসে আওয়ামী যুবলীগ এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আনন্দ র‌্যালী

অনলাইন সংস্করণ
১১ নভেম্বর ২০২০, ৭:২৫ অপরাহ্ণ • ৭৯ বার পঠিত
তিতাসে আওয়ামী যুবলীগ এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আনন্দ র‌্যালী
আলমগীর হোসেনঃ
কুমিল্লা তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রাম ঐতিহ্য সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষ্যে জন্ম বার্ষিকী পালন। ১১ নভেম্বর বুধবার বিকাল ৩ টায় বাতাকান্দি টু রায়পুর সড়কে আনন্দ র‍্যালী বের করে উপজেলা আওয়ামী যুবলীগ, র‍্যালীটি বাতাকান্দি বাজার পদক্ষিন শেষে বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া শেষে কেক কাটার মাধ্যমে জন্ম বার্ষিকী পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে জনাব, সেলিমা আহমাদ মেরী (এমপি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল যুবলীগ নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানান, আরো বলেন আজকের এই দিনে শেখ ফজলুল হক মনির হাত ধরে যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিলো, সে জন্য মহান রাব্বুল আলামীনের নিকট শুকরিয়া আদায় করে বলেন আল্লাহ পাক যেন আমাদের সকলের প্রিয় মনি ভাইকে বেহেস্ত নসিব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতা ও তিতাস উপজেলা পরিষদ এর দুইবারের সফল চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, কুমিলা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর-নবী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ আমির হোসেন, উপজেলা যুবলীগ নেতা ফয়েজ আহমেদ জুয়েল এর নেতৃত্বে অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ জামাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা মোঃ ইব্রাহিম সরকার, মোঃ কাউসার আহমেদ মোঃ ডালিম মুন্সী, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বাবুল ভূইঁয়া, বলরামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোফাজ্জল হোসেন সুমন, সাতানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মজনু মেম্বার, জগৎ পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহ তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ-গণ।

আরও পড়ুন