ঢাকা ১ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সতর্কীকরণ সাইনবোর্ড উপেক্ষা করে সড়ক বিভাগের জমি দখল কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অজ্ঞাত এক শিশুর গলিত মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
২৮ অক্টোবর ২০২০, ২:০৫ অপরাহ্ণ ৪১ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অজ্ঞাত এক শিশুর গলিত মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্টঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির পেছন থেকে একটি শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। তবে এটিকে ৭-৮ মাসের ভ্রুণ বলে ধারণা করছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে পথচারীরা একটি ব্যাগে শিশুটির মরদেহ দেখে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় শাহবাগ থানা পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে নেয়া হয়। পুলিশ জানিয়েছে, শিশুটি পরিপূর্ণ হলে অজ্ঞাত নামে হত্যা মামলা হতে পারে। তবে পরিপূর্ণ না হলে ভ্রুণ হত্যা মামলা হবে। শিশুটির ডিএনএ পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন