ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় আওয়ামী লীগের বিক্ষোভ

অনলাইন সংস্করণ
২০ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ ১৫৮ বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ।  শুক্রবার (১৯জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ মিছিলের দৃশ্য দেখা যায়। এর আগে একইদিন দুপুরে জেলার চান্দিনা উপজেলার গোমতা এলাকায় মহাসড়কে এ বিক্ষোভ মিছিল হয়।

সূত্র জানায়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের নির্দেশে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা উত্তর জেলার আওয়ামী লীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল হয় মহাসড়কে। মিছিলের ব্যানারে লিখা ছিলো ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’। এ সময় বিভিন্ন আওয়ামীপন্থী স্লোগান দেন বিক্ষোভকারীরা। 

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মিছিলের একটি ভিডিও আমরা পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন