ঢাকা ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক ফুটবল ফাইনালের পর পারিবারিক কলহ, অভিমানে প্রাণ দিলেন যুবক রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ

টিকটক ইন্সটাগ্রাম ইউটিউবের ২৩ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস!

অনলাইন সংস্করণ
২৩ আগস্ট ২০২০, ৮:৩৪ পূর্বাহ্ণ ৫৪ বার পঠিত
টিকটক ইন্সটাগ্রাম ইউটিউবের ২৩ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস!
অনলাইন ডেস্কঃ টিকটক, ইন্সটাগ্রাম ও ইউটিউবের ২৩ কোটি ব্যবহারকারীর গোপনীয় তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। এনিয়ে বিশ্বজুড়ে ফেসবুক, বাইটডান্স এবং গুগলের উপর ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফোর্বস জানিয়েছে, ব্যবহারকারীদের যোগাযোগের তথ্য, ছবিসহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ডার্ক ওয়েবে মিলছে। ডিপ সোশ্যাল নামের একটি কোম্পানি ইনস্টাগ্রাম এবং ইউটিউবের ডেটাবেস থেকে ব্যবহারকারীদের ওয়েব-স্ক্র্যাপড ডেটা অ্যাক্সেস করছে। বিভিন্ন সাইটের ওয়েব পেজ থেকে তথ্য সংগ্রহে ওয়েব স্ক্র্যাপিং পদ্ধতি সম্পূর্ণরূপে বেআইনি না হলেও ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য এটি আইন সম্মত নয়। ২০১৯ সালেও ঠিক এমনই একটি ডেটা স্ক্র্যাপিংয়ের ঘটনা সামনে এসেছিল। সে সময় লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছিল। নিরাপত্তা গবেষক বব ডিয়াচেনকোর বলেন, ইন্সটাগ্রাম ও ইউটিউব ডেটাবেসের অনুরূপ তিনটি কপি ১ আগস্টের মধ্যে ফাঁস হয়ে যায়। ওই ডেটাবেস থেকে ব্যবহারকারীদের প্রোফাইলের নাম, ছবি, বয়স, লিঙ্গ, অ্যাকাউন্টের বিবরণ, ফলোয়ার ইত্যাদি তথ্য এবং ইমেইল আইডি প্রকাশিত হয়েছে। ফাঁস হওয়া তথ্য স্ক্যাম বা ফিশিংয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছে, ইন্সটাগ্রাম থেকে ব্যবহারকারীদের তথ্য স্ক্র্যাপ করা আমাদের নীতিমালা সুস্পষ্ট লঙ্ঘন। ২০১৮ সালের জুন থেকে ডিপ সোশ্যালকে আমাদের প্ল্যাটফর্মের অ্যাক্সেস থেকে বাদ দিয়েছি। অবৈধ ভাবে তথ্য সংগ্রহের জন্য তাদের আইনি নোটিশ পাঠিয়েছি।

আরও পড়ুন