ঢাকা ১৭ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ

মুনীর চৌধুরীর ৯৫তম জন্মদিনে গুগলের ডুডল

অনলাইন সংস্করণ
২৭ নভেম্বর ২০২০, ২:৫২ অপরাহ্ণ ১৪২ বার পঠিত
মুনীর চৌধুরীর ৯৫তম জন্মদিনে গুগলের ডুডল
ডেস্ক রিপোর্টঃ
শহীদ বুদ্ধিজীবী শিক্ষাবিদ মুনীর চৌধুরীর জন্মদিন উপলক্ষে ২৭ নভেম্বরের প্রথম প্রহরে সার্চ জায়ান্ট গুগল ডুডল প্রকাশ করেছে। প্রখ্যাত এই লেখক তিনি ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। দেখা যাচ্ছে, গুগলের লোগোর মাঝখানে শহীদ মুনীর চৌধুরী খোলা বই হাতে। গায়ে শাল জড়ানো। চোখে মোটা কালো ফ্রেমের চশমা। এ উপলক্ষে গুগলের লোগোও বিশেষভাবে তৈরি করা হয়েছে। ছবির ওপরে ক্লিক করলে মুনীর চৌধুরীর ছবিসহ তার বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তিনি একাধারে শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্যসমালোচক। ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম। তাঁর পৈতৃক নিবাস নোয়াখালী জেলায়। পিতা খানবাহাদুর আবদুল হালিম চৌধুরী ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট। ১৯৪১ সালে মুনীর চৌধুরী ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। তারপর আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আই.এস.সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বি.এ অনার্স (১৯৪৬) ও এমএ (১৯৪৭) পাস করেন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় এবং ১৯৫৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এম.এ ডিগ্রি লাভ করেন। মুনীর চৌধুরী খুলনার ব্রজলাল কলেজ (বি এল কলেজ)-এ অধ্যাপনার (১৯৪৭-৫০) মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে ঢাকার জগন্নাথ কলেজ (১৯৫০) এবং শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও বাংলা বিভাগে (১৯৫০-৭১) অধ্যাপনা করেন। শহীদ মুনীর চৌধুরী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হন। প্রসঙ্গত, গুগল বাংলাদেশের বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট জনদের জন্মদিন, মৃতুদিবস ও বিশেষ দিবসের স্মরণে ডুডল প্রকাশ করে। সংবাদঃ বাংলা ট্রিবিউন

আরও পড়ুন