ঢাকা • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ

টাকার জন্য মাকে কোপানোর ৭ দিনের মধ্যে আগুনে পুড়ে মৃত্যু ছেলের

অনলাইন সংস্করণ
১৩ জানুয়ারি ২০২১, ৯:২৮ পূর্বাহ্ণ • ৪৬ বার পঠিত
টাকার জন্য মাকে কোপানোর ৭ দিনের মধ্যে আগুনে পুড়ে মৃত্যু ছেলের
ডেস্ক রিপোর্টঃ
ফেনীর ধলিয়া ইউনিয়নে মায়ের কাছে টাকা না পেয়ে মাকে কোপানোর মাত্র ৭ দিনের মাথায় ঘরেই আগুনে পুড়ে মারা গেছে মো. সোহাগ নামে এক যুবক। সোমবার দিনগত রাত ২টায় ফেনীর ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে স্থানীয়রা মো. সোহাগের ভস্মীভূত লাশ দেখে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, সপ্তাহ খানেক আগে সোহাগ তার মাকে কুপিয়ে আহত করে। এরপর থেকেই কিছুটা অস্বাভাবিক আচরণ শুরু করে। মায়ের কাছে টাকা না পেয়ে সে তার মাকে কুপিয়ে আহত করেছিল। সোমবার মধ্যরাতে সোহাগের বাসায় আগুন লাগে। সে আগুনেই সে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল বশর সবুজ বলেন, অলিপুর গ্রামের নুর নবীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকেন মৃত ছালেহ আহমদের স্ত্রী নিলুফা আক্তার বালি ও মো. সোহাগসহ তার দুই ছেলে। নুর নবীর বাড়ির সবাই ঢাকা ও অন্যত্র বসবাস করেন। গত ৬ জানুয়ারি সোহাগ তার মাকে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। মাকে কুপিয়ে আহত করার সাতদিনের মাথায় সোহাগ নিজেই আগুনে পুড়ে লাশ হয়ে গেল। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. ইমরান হোসেন বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অন্য কোনো রহস্য আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন