ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন 

অনলাইন সংস্করণ
১০ অক্টোবর ২০২০, ৪:২২ অপরাহ্ণ • ৮৭ বার পঠিত
জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন 
মোঃ ইব্রাহিম খলিল, দাউদকান্দিঃ
 কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের চকমখলায় জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং স্মরণিকা "অর্ণব " এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার সকাল ১০টায় পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ আব্দুল আলিম বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও অর্ণব নির্বাহী সম্পাদক  মুহাঃ ইমাম হাছান খান এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত কৃষি পরিবেশ সমাজ উন্নয়ন সংগঠক সাহিত্যিক মতিন সৈকত।
 তিনি বলেন "আমাদের সন্তানদরকে সামাজিক, মানসিক এবং ব্যবহার প্রতিবন্ধি থেকে রক্ষা করে সৃজনশীল মানবিক কল্যাণমূলক কাজে উৎসাহিত করতে হবে।"
প্রধান বক্তা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের  প্রতিষ্ঠাতা, ছড়াকার, শশীকর ও স্মরণিকা অর্ণব সম্পাদক খন্দকার আল মামুন প্রতিষ্ঠানের ইতিহাস এবং কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
 বিশেষ অতিথির বক্তব্য রাখেন গীতিকার, শিল্পী, ছড়াকার গোলাম নবী পান্না। ছড়াকার ও টুপটাপ সম্পাদক ওমর ফারুক নাজমুল, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম মিজান, সাংবাদিক শরীফ প্রধান, পরিষদের সাবেক সভাপতি মিজানুর রহমান তালুকদার,  বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা মোঃশাহেদ আলম, সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃজামাল আহমেদ মেসবাহ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের প্রাক্তন সিনিয়র সহ সভাপতি গীতিকার মোঃইউসুফ নাসির, সাংগঠনিক সম্পাদক মোঃজুবায়ের হোসেন,অর্থ সম্পাদক খন্দকার হুমাইদ,দপ্তর সম্পাদক মোঃসবুজ মিয়া এবং মোঃ হাসসান। অনুষ্ঠানে অর্ণবের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।

আরও পড়ুন