ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জীবনের শেষ স্ট্যাটাস ফেসবুকে লিখে তরুণের আত্মহত্যা

অনলাইন সংস্করণ
১২ জুলাই ২০২০, ৬:৫৬ পূর্বাহ্ণ ৫৭ বার পঠিত
জীবনের শেষ স্ট্যাটাস ফেসবুকে লিখে তরুণের আত্মহত্যা

ফয়সাল, স্টাফ রিপোর্টঃ

কুমিল্লার মনোহরগঞ্জের হাসনাবাদ ইউনিয়নের আশিয়াদারি গ্রামের ফিরোজ আলম তুহিন (২৫) নামক এক ছেলে ফেসবুকে তার জীবনের শেষ স্ট্যাটাস লিখে আত্যহত্যা করেছেন। তার ফেসবুকে দেয়া স্ট্যাটাসের শিরোনামে ছিলো "জীবনের শেষ স্ট্যাটাস লিখেই গেলাম"। স্ট্যাটাসটি তার নিজের ফেসবুক ওয়ালে পোস্টদিয়ে সে বিষপান করে আত্মহত্যা করেন। এই তরুন আশিয়াবাদ গ্রামের তোসলিম হোসেন সেলিমের একমাত্র ছেলে।

জানা যায়, ফিরোজ আলম তুহিন চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত ছিলেন। ফেসবুকের স্ট্যাটাস সূত্রে জানা যায়, পরিবারের চাপ, তার ভবিষ্যৎ এর কথা চিন্তা, চাকুরি, জীবন সঙ্গিনী ইত্যাদি বিষয়াদি নিয়ে ডিপ্রেশনে ভূগছিলেন। গত ৩ মাস ধরে এসব নানান চিন্তা ভাবনা ও মানষিক চাপ সহ্য করতে না পেরে আত্যহত্যার পথ বেছে নেন তুহিন আলম ফিরোজ।

সে তার স্ট্যাটাসে লিখে ছিলো - জীবনের শেষ স্ট্যাটাস লিখেই গেলাম! আসলে আমি কি?

জীবনে না পারলাম বাবা ও মায়ের ভালো একজন সন্তান হতে! না পারলাম আদোরে বোনদের কাছে ভালো একজন ভাই হতে, আর না পেরেছি আত্মিয়-স্বজনদের কাছে ভালো কেউ হতে। এমন কি কারো কাছেই কারো মনের মতো হতে পারিনি, যদিও একজের কাছে আমি খুব প্রিয় কিন্তু তার পরিবারের কাছে হতে পারিনি যোগ্য। এই জীবনে শুধু সমস্যা আর সমস্যা! পরিবারের চাপ, ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা, চাকুরি, জীবন সঙ্গিনী এতো ডিপ্রেশন সব মিলিয়ে মনে হয় দম বন্ধ হয়ে আসছে।

এমন আরো অনেক অভিযোগ ছিলো তার ফেসবুক পোষ্টে, তার মনে চেপে রাখা অনেক কথা তার ফেসবুকে লিখে সবার কাছে বিদায় নিয়ে আত্মহত্যার পথ বেছেনেন ফিরোজ আলম তুহিন।

আরও পড়ুন