ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

জায়গা দখল করতে গিয়ে গনধোলাই খেলেন বরুড়া উপজেলা ছাত্রলীগ নেতা

অনলাইন সংস্করণ
৩ ফেব্রুয়ারি ২০২১, ৯:২৮ পূর্বাহ্ণ ৪৪ বার পঠিত
জায়গা দখল করতে গিয়ে গনধোলাই খেলেন বরুড়া উপজেলা ছাত্রলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা বরুড়া উপজেলায় অন্যের ভোগ দখলীয় যায়গা দখল করতে গিয়ে জনতার গনধোলাই খেলেন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লিপন খন্দকার। জানা যায় মঙ্গলবার বিকালে দলবল নিয়ে বরুড়া বাজার সিএনজি স্ট্যান্ডে অন্যের ভোগ দখলীয় যায়গা দখল করতে যায় লিপন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় একজনের ওপর হামলা চালায় লিপন ও তার সহযোগীরা। তখন স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করে। জনতার গনধোলাইয়ে লিপন সহ তার কয়েকজন সহযোগী আহত হওয়ার খবর পাওয়া যায়। ঘটনার সত্যতা জানার জন্য ছাত্রলীগ নেতা লিপনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগেও বরুড়ার দীর্ঘদিনের পুরনো মিঠাই বাজারে অসহায় দোকানদারদের তুলে দিয়ে তাদের যায়গা দখল করে দোকান করেছে এই লিপন। বরুড়া বাজারসহ বিভিন্ন যায়গা দখল করা ও অন্যের হয়ে ভাড়া খেটে দখল করে দেয়ার বহু অভিযোগ এই লিপনের বিরুদ্ধে। এলাকাবাসী আরও জানান, লিপন কখনও স্কুলের বারান্দায়ও যায়নি, অথচ পরিচয় দেয় ছাত্রলীগ নেতা। শুধু অস্ত্রবাজি, চাঁদাবাজি আর প্রভাব বিস্তার করে ক্ষমতাসীনদের নজরে আসে এই লিপন। বাড়ি চান্দিনা হলেও বরুড়ায় এসে ভাড়া খেটে নেতাদের খুশি করে বাগিয়ে নিয়েছে ছাত্রলীগের পদ। অস্ত্র নিয়ে প্রটোকল দেয়া, মাদক সাপ্লাই দেয়া ও চাঁদাবাজির ভাগ দেয়ার কারণে নেতাদেরও পছন্দের সে। সম্প্রতি তার অত্যাচার বেড়ে গেছে। এজন্যই আজ অন্যের জমি দখল করতে যাওয়ায় জনগনের গণধোলাই খায়।

আরও পড়ুন