ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জামায়াতের কর্মী সম্মেলন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

অনলাইন সংস্করণ
৫ ফেব্রুয়ারি ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ ৬৬ বার পঠিত
জামায়াতের কর্মী সম্মেলন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় ৮ই ফেব্রুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনকে সামনে রেখে আয়োজনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে দলটির নেতাকর্মীরা। বুধবার বিকেলে উপজেলা সদরে দলের উপজেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আ ন ম ইলইয়াছের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা আমির হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, মুরাদনগর উপজেলার সাবেক আমির মনছুর মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানা আমীর আবদুর রহিম, উপজেলা সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী, বায়তুল মাল সম্পাদক আবু বকর সরকার, উপজেলা যুব-বিভাগের সভাপতি জালাল উদ্দিন, শ্রমিক কল্যান সভাপতি খোরশেদ আলম, সদর ইউনিয়নের টিম সদস্য নাজমুস সাকিব তন্ময় প্রমুখ। সভায় আসছে আগামী ৮ই ফেব্রুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার কর্মী সম্মেলনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন