ঢাকা • ১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

জাতীয় সংসদের ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী জনাব "কাজী মনিরুল ইসলাম মনু"

অনলাইন সংস্করণ
১৬ অক্টোবর ২০২০, ৭:১৭ পূর্বাহ্ণ • ৫৮ বার পঠিত
জাতীয় সংসদের ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী জনাব "কাজী মনিরুল ইসলাম মনু"
ঢাকা-৫ আসনের জাতীয় সংসদ উপনির্বাচন। আগামী ১৭ অক্টোবর সকাল থেকে ভোট গ্রহন শুরু। ভোট দেওয়ার জন্য নিজের ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের ঠিকানা জেনে নেওয়া জরুরি।
নির্বাচন কমিশন (ইসি) সঠিকভাবে এবং সহজে ভোটাররা যাতে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের ঠিকানা জানতে পারেন সেজন্য এসএমএস এবং অনলাইন সার্ভিস চালু করেছে।
এসএমএস-এর মাধ্যমে:
১৬১০৩ নম্বরে এসএমএস পাঠিয়ে সহজেই একজন ভোটার তার কাঙ্খিত তথ্য পেতে পারেন। সেজন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের আগে PC লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।
এনআইডি নম্বর ১৭ অঙ্কের হলে "PC এনআইডি নম্বর" লিখে এবং ১৩ অঙ্কের হলে PC লিখে স্পেস দিয়ে ৪ অংকের জন্ম সাল সহ এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।
যারা এখনও জাতীয় পরিচয়পত্র পাননি তাদের জন্য:
জেনে নেওয়া ভাল, ভোট দিতে জাতীয় পরিচয়পত্রের (NID কার্ড) প্রয়োজন নেই। যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু NID কার্ড পাননি তারাও ভোট দিতে পারবেন। তাদের ক্ষেত্রে PC লিখে স্পেস দিয়ে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর লিখে স্পেস দিয়ে জন্মতারিখ (dd-mm-yyyy) লিখে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।
অনলাইনে:
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সরকারি ওয়েবসাইটের এই লিংকে https://services.nidw.gov.bd/voter_center ক্লিক করে আপনার কাছে থাকা ফরম অথবা এনআইডি নম্বরের অপশন সিলেক্ট করুন।
এরপর সাইটে থাকা ক্যালেন্ডারে প্রথমে বছর ও পরে মাস নির্বাচন করে প্রথমে তারিখ নির্ধারণ করুন। পরের খালি বক্সে সঠিকভাবে ক্যাপচা লিখুন। ক্যাপচা বুঝতে অসুবিধা হলে রিফ্রেশ ক্যাপচায় ক্লিক করে বদলে নিন।
সব প্রক্রিয়া শেষ হলে 'ভোটার তথ্য দেখুন' বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। এর নিচেই দেখানো হবে আপনার ভোট কেন্দ্রের নাম, ঠিকানা, এলাকা এবং নম্বর।
এছাড়াও, নির্বাচন কমিশনের তথ্যকেন্দ্র 16103, 105 অথবা 105 03590123456 নম্বরে ফোন করেও ভোটাররা এ সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

আরও পড়ুন