ঢাকা ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু

ছিনতাইয়ের কবলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থী

অনলাইন সংস্করণ
১০ অক্টোবর ২০২১, ৪:২৬ অপরাহ্ণ ৫২ বার পঠিত
ছিনতাইয়ের কবলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থী
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের কবলে পড়ে আহত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এসময় চোখে মরিচগুঁড়া মেখে জখম করেন ছিনতাইকারীরা। ছিনতাইয়ের শিকার ইমতিয়াজ আহমেদ সুমন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষার্থী। গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মহাসড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সুমনের সাথে কথা বলে জানা যায়, 'শুক্রবার জরুরী প্রয়োজনে আমি কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কুমিল্লার পদুয়ারবাজার থেকে একটি মাইক্রোবাসে উঠি। মাইক্রোবাসটি কোটবাড়ি বিশ্বরোড অতিক্রম করে আবার চট্টগ্রাম অভিমুখী চলতে শুরু করলেই গাড়িতে থাকা যাত্রীবেশী পাঁচজন লোক আমার হাত-পা বেঁধে নির্যাতন করে বলে আমি যেন বাড়িতে ফোন করে ১ লাখ টাকা দিতে বলি।' সুমন আরও বলেন, 'নির্যাতনের একপর্যায়ে আমার সাথে থাকা মোবাইল ফোন নিয়ে যায় তারা। আর আমার মানিব্যাগে ১০ হাজার টাকা নিয়ে নেয়। পরে মার দু'চোখে মরিচগুঁড়া দিয়ে পদুয়ার বাজারে নূরজাহান রেস্টুরেন্টের পাশে ফেলে রেখে যায়। এ ঘটনার পর সুমন চোখে পানি দিয়ে একটি অটোতে করে বাসায় চলে যান। বাসায় গিয়ে ৯৯৯ নাম্বারে কল করে সদর দক্ষিণ উপজেলা পুলিশের কাছে অভিযোগ করেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চোখের চিকিৎসা নিচ্ছেন। এবিষয়ে জানতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধূরী বলেন, বিষয়টি যেহেতু আমাদের থানার এরিয়া। লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল, দক্ষিণ) প্রশান্ত পাল বলেন, থানায় অভিযোগ দায়ের করতে বলেন। আমি অফিসার ইনচার্জের সাথে কথা বলে ব্যবস্থা নিব। এবিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলে আমরা পুলিশ প্রশাসন কে বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন