ঢাকা • ১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

চৌদ্দগ্রামে স্ত্রীর মৃত্যুর দুইদিন পরই স্বামীর বিষপান

অনলাইন সংস্করণ
২৯ অক্টোবর ২০২০, ৬:৩৪ পূর্বাহ্ণ • ৫৮ বার পঠিত
চৌদ্দগ্রামে স্ত্রীর মৃত্যুর দুইদিন পরই স্বামীর বিষপান
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের দুইদিন পরে স্বামী হেলাল উদ্দিন বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার (২৮ অক্টোবর) উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। হেলাল উদ্দিন কুঞ্জশ্রীপুর গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সোমবার হেলাল উদ্দিনের স্ত্রী এক সন্তানের জননী দিলোয়ারা আক্তার শিউলীর ঝুলন্ত লাশ চৌদ্দগ্রাম থানা পুলিশ তাঁর ঘর থেকে উদ্ধার করে। এ ঘটনায় শিউলীর পিতা ফয়েজ আহাম্মদ শিউলীর স্বামী হেলাল উদ্দিনকে প্রধান, মা, ভাই- ভাবীসহ চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে হেলাল উদ্দিনসহ পরিবারের লোকজন পালিয়ে যায়। বুধবার হেলাল উদ্দিন পরিবারের সদস্যদের চোখের আড়ালে নিজ বাড়িতে বিষপানে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পথে হেলাল উদ্দিনের মৃত্যু হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. আবুল হাশেম সবুজ জানান, ‘হেলাল উদ্দিনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মুখে ও শরীরে বিষের অস্তিত্ব পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়’। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মনির হোসেন বলেন, ‘মৃত হেলাল উদ্দিন তাঁর স্ত্রী শিউলীকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি। সে বিষপান করলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়ার পথে তাঁর মৃত্যু হয়’।

আরও পড়ুন