ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

চৌদ্দগ্রামে লরীর ধাক্কায় মাইক্রোবাসের ১ যাত্রী নিহত, আহত ৪

অনলাইন সংস্করণ
২৯ এপ্রিল ২০২১, ৫:৪৫ অপরাহ্ণ • ৫৮ বার পঠিত
চৌদ্দগ্রামে লরীর ধাক্কায় মাইক্রোবাসের ১ যাত্রী নিহত, আহত ৪
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে লরীর ধাক্কায় ঢাকামুখী একটি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মাইক্রোবাসে থাকা ১ জন যাত্রী ও আহত হয় ৪ জন। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এমরান ব্রীক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আসাদুজ্জামান। নিহতরা হলেন, মাইক্রোবাসের যাত্রী ফেনী সদরের মাস্টার পাড়ার তপন দাসের ছেলে সজিব দাস (৩২)। সে পেশায় একজন মেডিকেল রিপ্রেরেজেন্টেটিভ বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এমরান ব্রীক্সের সামনে একটি ঢাকামুখী মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-১৩-৩৪২০) লরীর পেছন দিকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। আহতদের মধ্যে সজিব দাস (৩২) নামের একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আসাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে উদ্ধার শেষে ফাঁড়িতে নেয়া আসে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়, তাদের নাম পরিচয় পাওয়া যায়নি’।

আরও পড়ুন