ঢাকা ১ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সতর্কীকরণ সাইনবোর্ড উপেক্ষা করে সড়ক বিভাগের জমি দখল কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০

চৌদ্দগ্রামে ভারত সীমান্ত এলাকা থেকে নারীর লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
৭ জুলাই ২০২১, ১২:৪৩ অপরাহ্ণ ৫৮ বার পঠিত
চৌদ্দগ্রামে ভারত সীমান্ত এলাকা থেকে নারীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্ত এলাকা থেকে নারীর লাশ উদ্ধারকুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্ত এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৭ জুলাই) বেলা ১১টায় পৌর এলাকার নাটাপাড়ায় ভারত সীমান্তে একটি খালে লাশটি ভেসে থাকতে দেখা যায়। আমানগন্ডা সীমান্ত ফাঁড়ি বিজিবির কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন বলেন, ভারতের রাঙ্গামুড়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন ২১০৬-০৭ পিলারের মাঝামাঝি একটি খালে বুধবার সকাল থেকে ৫৫ বছর বয়সী এক নারীর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি হিন্দু নারীর বলে নিশ্চিত হওয়া গেছে। তবে লাশটি কে নিবে এ নিয়ে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিকেলে চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন-রাঙ্গামুড়া বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর পরম জিৎ, চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান ও চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেনসহ দু’দেশের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন