ঢাকা • ২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

চালের ড্রামে নারীর মরদেহ!

অনলাইন সংস্করণ
১৬ এপ্রিল ২০২১, ১০:৪০ পূর্বাহ্ণ • ৭২ বার পঠিত
চালের ড্রামে নারীর মরদেহ!
ডেস্ক রিপোর্ট:
রাজশাহীতে একটি ড্রামের ভেতর থেকে নারীর মৃতদেহ পাওয়া গেছে। তার পরিচয় পাওয়া যায়নি। নিহত নারীর বয়স হতে পারে ২০ থেকে ২৫ বছর। শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর সিটিহাট এলাকায় একটি ডোবায় মরদেহ ভর্তি চালের ড্রামটি পাওয়া যায়। সকাল ৯টার দিকে সিটিহাট থেকে প্রায় ৩০০ গজ পশ্চিম দিকে রাজশাহীর আমচত্বর-কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কের পাশে ডোবায় ড্রামের ভেতর থেকে একটি পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। শাহমখদুম থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠায়। নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, ‘মেয়েটির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোন এলাকায় শ্বাসরোধে হত্যার পর মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছিল। মৃতদেহটির গলায় ওড়না পেচানো ছিলো। ধর্ষণ হয়েছে কিনা তা পরীক্ষার জন্য বলা হয়েছে। এঘটনায় থানায় হত্যা মামলা হচ্ছে'।

আরও পড়ুন