ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

চান্দিনায় বাস ও পিকআপের দ্বিমুখী চাপায় প্রাণ গেলো মা-মেয়েসহ ৪ জনের

অনলাইন সংস্করণ
৩১ অক্টোবর ২০২২, ৪:৩০ অপরাহ্ণ • ৮৬ বার পঠিত
চান্দিনায় বাস ও পিকআপের দ্বিমুখী চাপায় প্রাণ গেলো মা-মেয়েসহ ৪ জনের
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুলে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে সিএনজি অটোরিকশা চালক হাবিবুর রহমান (২৭), চান্দিনার মাধাইয়া এলাকার তন্নী (২০), তার মেয়ে মুনতাহা (২)। অপরজনের পরিচয় জানা যায়নি। তবে একই পরিবারের সদস্য বলে ধারণা করছেন পুলিশ। আহত দুইজনকে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী বাস যাত্রী জালাল উদ্দিন রিমন জানান, কুমিল্লামুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় বেপরোয়া গতির বাস পেছন থেকে ধাক্কা দেওয়ার পর অপর একটি পিকআপ চাপা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু ঘটে। স্থানীয়রা বাস থেকে নেমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সোলেমান হোসেন জানান, হাসপাতালে আনার পর শিশু মুনতাহা ও চালক হাবিবুর রহমান মারা যান। আহত অপর দুইজনকে কুমিল্লা মেডিকেল পাঠানো হয়েছে। ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনাস্থলে দুই নারী নিহত হয়েছেন। পরবর্তীতে হাসপাতালে অটোরিকশা চালক ও একটি কন্যা শিশু মারা গেছে। বাস ও পিকআপ চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন