ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

চান্দিনায় পৌরনির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

অনলাইন সংস্করণ
১১ জানুয়ারি ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ণ • ৯৭ বার পঠিত
চান্দিনায় পৌরনির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় নির্বাচনী প্রচারণার সময় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। সোমবার (১১ জানুয়ারী) সকাল সোয়া ১১ টায় পৌরসভার ৭ নং ওয়ার্ড ছায়কোট এলাকায় ওই সংঘর্ষ ঘটে। আহতরা হলেন- নৌকা প্রতীক সমর্থিত ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ছায়কোট এলাকার আবুল কালাম (৪২), একই এলাকার নুরুল ইসলাম (৩৮), আল-আমিন (৩০), মাহাবুব (৩০), আলী হোসেন (৪৫), আবুল হাসেম (৩২), শহীদুল ইসলাম (২৫) এবং জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. শামীম হোসেনের সমর্থক হারং এলাকার শরীফুল ইসলাম (২০), রাসেদুল ইসলাম (২৮), মো. সোহান (১৬), শামীম সরকার (৪০), নাঈম পারভেজ (১৯), নূরজাহান বেগম (৪৫), আবদুল কাদেও (২৬), জাকির (২৬)। আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কা জনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১১ জানুয়ারি) সকাল থেকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. শামীম হোসেন কর্মী সমর্থকদের নিয়ে ৭নং ওয়ার্ড এলাকায় প্রচারণা শুরু করেন। সকাল সোয়া ১১টার দিকে নৌকা সমর্থিত স্থানীয় কিছু লোকজন স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা নিয়ে উস্কানি মূলক কথা বলেন। এসময় দুই পক্ষের লোকজনের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথম দফার সংঘর্ষের পর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস ছালাম অভিযোগ করেন- স্বতন্ত্র মেয়র প্রার্থী শামীম হোসেন প্রতিদিন দলবল নিয়ে প্রচারণার নামে মাঠে আতংক সৃষ্টি করে আসছে। সোমবার আমার ওয়ার্ডে পূর্ব পরিকল্পিত ভাবে দেশিয় অস্ত্র ও বহিরাগত লোকজনসহ গাড়িবহর নিয়ে আমাদের লোকজনের উপর হামলা করে। আমার ভাই কালাম রিক্সা যোগে চান্দিনা যাওয়ার সময় তার উপর অতর্কিত হামলা চালায়। স্বতন্ত্র মেয়র প্রার্থী শামীম হোসেন অভিযোগ করে বলেন- আমি গণসংযোগ করতে ছায়কোট এলাকায় পৌঁছলে ছালাম কাউন্সিলর এর নেতৃত্বে নৌকার লোকজন আমার নেতা-কর্মীর উপর হামলা চালায়। এসময় আমাকেও শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এতে আমার ৮জন নেতা-কর্মী আহত হয়। অপর দিকে, একই দিন বিকেলে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী শামীম হোসেন। এসময় তার নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠানের দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আওয়ামীলীগ মেয়র প্রার্থী শওকত হোসেন ভূইয়া জানান- স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন প্রতিদিন গাড়ি বহর নিয়ে গণসংযোগের নামে এলাকায় আতংক সৃষ্টি করছেন। আর যেখানেই নৌকা সমর্থিত লোকজন পাচ্ছেন তাদেরকে মারধর করছেন। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান- মূলত মেয়র প্রার্থীরা যেখানে গণসংযোগে যাবেন তার একটি তালিকা পূর্বেই থানায় দেওয়া কথা। কিন্তু তারা সেটা করেন না। সোমবার দুই গ্রুপের সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথেই আমার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত কেউ লিখিত কোন অভিযোগ করেননি।

আরও পড়ুন