ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

চান্দিনায় অগ্নিকাণ্ডে ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই

অনলাইন সংস্করণ
১৯ ডিসেম্বর ২০২২, ৭:০৩ অপরাহ্ণ • ৩৪ বার পঠিত
চান্দিনায় অগ্নিকাণ্ডে ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই
  • নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে অগ্নিকাণ্ডে দুইটি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে তারা দাবি করেন। সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় মাধাইয়া দক্ষিণ বাজারে আবদুল মতিন এর মালিকানাধীন লেপ তোষকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই পার্শ্ববর্তী মেসার্স আলম এন্ড সন্স নামের একটি রং ও হার্ডওয়্যার দোকানে আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে দুটি ব্যবসায় প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে চান্দিনা ফায়ার স্টেশনের দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় চান্দিনা থানা পুলিশ দমকল কর্মীদের সহায়তা করেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেন অগ্নিকান্ডে তাদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এব্যাপারে চান্দিনা ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণ করি। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন