ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ডোবা থেকে লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
১ সেপ্টেম্বর ২০২০, ৬:৫৯ পূর্বাহ্ণ ৫১ বার পঠিত
চাঁদপুরে ডোবা থেকে লাশ উদ্ধার
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ শাহরাস্তি পৌরসভা বাদিয়া এলাকায় নিজ বাড়ির ডোবা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩০ আগস্ট রোববার রাত সাড়ে ৯টায় শাহরাস্তি থানা পুলিশ এলাকাবাসী থেকে জেনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উত্তর পাশে বাদিয়া এলাকার একটি ডোবার পানি থেকে ভাসমান রফিকুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, শাহরাস্তি পৌরসভার ২নং ওয়ার্ডের বাদিয়া এলাকার ডাক বাংলো বাড়ীর মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম। মৃত রফিকের স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি মা ও শিশু কল্যাণ কেন্দ্র চাঁদপুর সদরের এ্যাম্বুলেন্স চালক ছিলেন। এলাকাবাসী জানায়, রফিকুল ইসলাম সকাল থেকেই ওই ডোবায় থাকা কচুরিপানা পরিস্কার করছিলেন। দুপুর ১২টায় একবার ডোবা থেকে উপরে উঠতে দেখেছেন লোকজন। পুনরায় আবারও তিনি ওই ডোবাতে কাজ করেন। কিন্তু সন্ধ্যায় বাড়িতে না ফেরার কারণে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে তার মরদেহ ডোবার পানিতে ভাসমান দেখেন। এরপর লোকজন শাহরাস্তি থানায় খবর পাঠায়। রফিকুল ইসলাম মা ও শিশু কল্যাণ কেন্দ্র চাঁদপুর সদরের এ্যাম্বুলেন্স চালক ছিলেন বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ ইলিয়াছ। তিনি বলেন, রফিকুল ইসলাম শনিবার (২৯ আগস্ট) ছুটি নিয়ে বাড়িতে গিয়েছেন। মৃত্যুর সংবাদ পেয়ে আমরা একজন স্টাফ পাঠিয়েছি ঘটনাস্থলে। ওই স্টাফ জানিয়েছে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। সুরতহাল করা হয়েছে। অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন