ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

ঘরে ঘরে জ্বর, শঙ্কিত ডাক্তার ও রোগী

অনলাইন সংস্করণ
১৪ সেপ্টেম্বর ২০২০, ২:০১ অপরাহ্ণ ১৮৬ বার পঠিত
ঘরে ঘরে জ্বর, শঙ্কিত ডাক্তার ও রোগী
মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঘরে ঘরে জ্বরে আক্রান্ত রোগী। ডাক্তারদের মতে বয়স্কদের তুলনায় শিশুর সংখ্যাই বেশি। চলতি সপ্তাহে ২ জন ডাক্তারের কাছে আগত রোগীর ৮০ ভাগই জ্বরে আক্রান্ত ছিল এমন বক্তব্য তাদের। জ্বর, কাশি,সর্দি, প্রচন্ড ব্যাথা উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যাই বেশি। করোনা কিংবা জ্বরের উপসর্গগুলো প্রায় কাছাকাছি হওয়ায় শঙ্কিত ডাক্তার, রোগি ও স্বজনরা। করোনা টেস্ট শিশুদের জন্য একটু কঠিন বিধায় সমস্যা তাদের বেশি।তবে ডাক্তার ইরফান পারভীন এর মতে,এ সব শিশুদের রক্তের ” সিবিসি” টেস্ট করে সহজ উপায়ে চিকিৎসা দেওয়া উচিত। বোরহানউদ্দিন সেবা মেডিকেল হলে গিয়ে কথা হয় শিশু বিশেষজ্ঞ ডাক্তার ইরফান পারভীন ( ইলোরা) এর সাথে। তিনি বলেন, ঘরে ঘরে জ্বর। চলতি সপ্তাহে তার কাছে আসা রোগীদের ৯০ শতাংশ ছিল জ্বরে আক্রান্ত। নবজাতক থেকে ৮ বছর বয়সীরা জ্বর, কাশি,সর্দি, তীব্র গায়ে ব্যাথা উপসর্গ নিয়ে আসেন।তিনি বলেন করোনা পরিস্থিতিে শঙ্কিত আর সতর্ক তো থাকতেই হয়।তিনি বলেন শিশুদের বেলায় আমরাসিবিসি টেস্ট করলে ভালো হয়।রক্তে ইনফেকশন ব্যাকটেরিয়া না ভাইরাস জনিত তার চিহ্নিত হলে চিকিৎসায় সুবিধা হয়।তিনি এ ধরনের পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে এন্টিবায়োটিক ঔষধ পরিবারের আহবান জানান। বড়মানিকা ইউনিয়নের আলিমুদ্দিন বাংলাবাজার এলাকা থেকে আসা রোগীর মা আখি বেগম জানান,তার বাচ্চা সুমাইয়া আজ ৬ দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত। তিন জানায়,বাসার সবাই জ্বরে আক্রান্ত হয়েছিল।তিনি আরও জানান,তার বাড়িতে অধিকাংশ লোক আক্রান্ত। বোরহানউদ্দিন পৌরসভার ৬ নং ওয়ার্ডের হকার কামাল হোসেন জানান,তিনি সহ পরিবারের সবাই জ্বরে আক্রান্ত। একদিকে শরীর ব্যাথা অন্যদিকে কাশতে কাশতে কুঁজো হয়ে যাওয়ার অবস্থা। ২ নং ওয়ার্ডের কলেজ ছাত্র আসাদুজ্জামান জানান,তার বাবা আক্রান্ত হওয়ার কয়েকদিন পর মা আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার বার ৭ বছর বয়সী ছোট বোন রাহা আবার আক্রান্ত হয়েছে। ডাক্তার মশিউর রহমান সাদী জানান,তার কাছে আসা ৭০ ভাগ রোগী জ্বরে আক্রান্ত। করোনা পরিস্থিতি আগের মতোই উল্লেখ করে বলেন,ডাক্তার হিসেবে তো রোগীকে চিকিৎসা সেবা দিতেই হবে।তবে এ সমস্ত রোগীর ব্যাপারে বাড়তি সতর্ক থাকা উচিত। খুব বেশি আক্রান্ত না হলে ঘরে থেকেই চিকিৎসা নেওয়া উচিত। বেশিদিন কাশি থাকলে করোনা টেস্ট করানো উচিত। বোরহানউদ্দিন হাসপাতালের আরএমও( ভারপ্রাপ্ত) ডাঃ মশিউর রহমান সাদী বলেন,জ্বরের ক্ষেত্রে কোন অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক সেবন না করার অনুরোধ জানান।ভিটামিন সি ও তরল জাতীয় খাবার গ্রহন ও মাস্ক ব্যবহারের অনুরোধ জানান।

আরও পড়ুন