ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার

গ্রেপ্তার হলো সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার কন্সটেবল রুবেল শর্মা

অনলাইন সংস্করণ
১৪ সেপ্টেম্বর ২০২০, ৮:১৮ পূর্বাহ্ণ ৪৪ বার পঠিত
গ্রেপ্তার হলো সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার কন্সটেবল রুবেল শর্মা
কক্সবাজার জেলা প্রতিনিধিঃ সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার কন্সটেবল রুবেল শর্মাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতা পাওয়ায় দুপুরে গ্রেপ্তার করা হয় তাকে। এরপরই তাকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জানান, কনস্টেবল রুবেল সাবেক ওসি প্রদীপের ঘনিষ্ঠ সহযোগী। জিজ্ঞাসাবাদের জন্য রুবেলকে র‌্যাব কার্যালয়ে নেয়া হলেও, পরে সিনহা হত্যায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। চাঞ্চল্যকর এ মামলায় এ নিয়ে ১১ পুলিশ সদস্যসহ ১৪ জনকে গ্রেপ্তার করলো র‌্যাব। বরখাস্ত ওসি প্রদীপ ছাড়া মামলার ১২ আসামি এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত ৩১শে জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। একে সরাসরি হত্যাকাণ্ড বলে দাবি করছেন সিনহার স্বজনরা। সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছিলেন মেজর সিনহা রাশেদ। ভ্রমণ বিষয়ক একটি ইউটিউব চ্যানেল বানানোর কাজও চলছিলো তার। এরই অংশ হিসেবে সিনহা কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিলেন বলে জানায় তার পরিবার। পরে পুলিশ দাবি করে, আত্মরক্ষার্থেই গুলি করা হয়েছে রাশেদকে।

আরও পড়ুন