ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

গ্রেনেড হামলা মামলার আসামিদের খালাসে মুরাদনগর বিএনপির শোকরানা দোয়া মাহফিল

অনলাইন সংস্করণ
৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:২১ অপরাহ্ণ ৪৮ বার পঠিত
গ্রেনেড হামলা মামলার আসামিদের খালাসে মুরাদনগর বিএনপির শোকরানা দোয়া মাহফিল
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সকল আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক এর সভাপতিত্বে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় অফিসে এ শোকরানা দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থেকে রায়ের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা ও উন্নতির জন্য বিশেষ মোনাজাত করেন। এ সময় বক্তারা বলেন, এই রায় সত্য ও ন্যায়ের প্রতিফলন এবং রাজনৈতিক প্রতিহিংসার শৃঙ্খল থেকে মুক্তির এক নতুন দিগন্ত।

আরও পড়ুন