ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

গ্রাম পুলিশদের মাঝে মুরাদনগর থানার ঈদ সামগ্রী বিতরণ

অনলাইন সংস্করণ
২০ এপ্রিল ২০২৩, ২:২৯ অপরাহ্ণ • ৫৪ বার পঠিত
গ্রাম পুলিশদের মাঝে মুরাদনগর থানার ঈদ সামগ্রী বিতরণ
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
ঈদ উল ফিতর উপলক্ষে কুমিল্লার মুরাদনগর থানার শতাধীক গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে মুরাদনগর থানা প্রঙ্গনে উপহার সামগ্রী তুলে দেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল। উপহার সামগ্রীর মধ্যে ছিল— সেমাই, চিনি, গুঁড়ো দুধ, মুড়ি। এসময় থানার অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন । ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা দিন—রাত অক্লান্ত পরিশ্রম করে থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করেন। তাছাড়া সামনে ঈদ, এলাকায় যেন চুরি, ছিনতাইসহ কোন ধরনের অপ্রিতীকর ঘটনা না ঘটে সেজন্য ইউপি চেয়ারম্যানদের সাথে আলাপ করে তাদেরকে কাজে লাগিয়েছি। তারা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কষ্ট করে কাজ করে যাচ্ছে। তাদের এই কাজে উৎসাহ জোগানোর জন্য ঈদ উপলক্ষে মুরাদনগর থানার পক্ষ থেকে গ্রাম পুলিশ সদস্যদেরকে উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি।

আরও পড়ুন